কমলগঞ্জে লাঘাটা নদী খনন ও সংস্কারের দাবিতে কর্মসূচী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে হাওর ও নদী রক্ষা আঞ্চলিক কমিটির সভায় কৃষকদের দীর্ঘদিনের দাবি লাঘাটা নদী খনন ও সংস্কারের জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি উপজেলার নিন্মাঞ্চল মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নের মধ্যবর্তী কেওলার হাওরের মাঝ দিয়ে অপরিকল্পিত রাস্তা নির্মাণ ও স্লুইসগেইট স্থাপন চেষ্টার প্রতিবাদ জানিয়ে কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে কমিটির এক সভা থেকে এসব দাবি জানানো হয়।
কমলগঞ্জ হাওর ও নদী রক্ষা আঞ্চলিক কমিটির আহবায়ক মো. দুরুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চিনু, সদস্য সচিব তোয়াবুর রহমান, সদস্য সিদ্দিকুর রহমান, আনোয়ার খাঁন, ফটিকুল ইসলাম, ডা. তোফায়েল আহমদ, মো. শাহিন উদ্দীন, সিপার আহমদ, জিপু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার শমশেরনগর থেকে রাজনগরের কামারচাক পর্যন্ত লাঘাটা নদী খনন ও সংস্কারে কৃষকদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের আহবান জানিয়ে বলেন, সম্প্রতি হাওরের রূপষপুর থেকে লাঘাটা নদী পর্যন্ত রাস্তা নির্মাণ করার কারনে উজানের পানি প্রবাহে বাঁধগ্রস্ত হবে। তাছাড়া অপরিকল্পিত কার্যক্রমের ফলে হাওর ভরাট, জলাবদ্ধতায় কৃষকদের ক্ষতির সম্মুখিন হতে হবে। হাওর রক্ষা, দ্রত পানি নিস্কাশন সহ এসব বিষয় নিয়ে আগামী শনিবার কৃষক সমাবেশ ও ১১ ফেব্রয়ারী মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করা হয়।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed