Main Menu

সহকারী শিক্ষক সমিতির সিলেট সদর উপজেলা কমিটি পুণর্গঠন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রেজি: নং এস-১২০৬৮ সিলেট সদর উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট নগরীর পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির সভাপতি নিকেতন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মছব্বির এর পরিচালনায় সাধারণ সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা সম্পাদক ও জেলা শাখার সভাপতি জেসমীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক রাঢ়ী, জেলা য্গ্মু-সম্পাদক বুরহান উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মো: সিরাজ উদ্দিন, মহানগর সাংঠনিক সম্পাদক শামীম আহমদ ও জেলা সদস্য রঞ্জিত মোহন দাস।
সভায় সকল শিক্ষকের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে কমিটি পুনর্গঠিত করা হয়। পুনর্গঠিত কমিটিতে সভাপতি এস এম হাসিনা বেগম, সিনিয়র সহ সভাপতি মো: আব্দুল মুছব্বির, সহ-সভাপতি অসীমা তালুকদার, সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সিনিয়র যুগ্ম-সম্পাদক কমর জাহান চৌ:, য্গ্মু-সম্পাদক রহমত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতলিব, সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ ও অর্থ-সম্পাদক অটল কান্তি তালুকদারকে মনোনীত করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রহিমা বেগম, ল²ী রাণী পাল, প্রীতিকণা দাস, মো: আব্দুল বাতিন, পিন্টু কুমার পাল, বিপ্লব মোদক, মো: এখলাছুর রহমান, শ্রীবাস রায়, জামাল আহমদ, বিন্দু রাণী পুরকায়স্থ,এহতেশামুল হক, প্রশেনজীত সিংহ, সিবানী রাণী দে, পাপড়ী চৌ:, মো: আব্দুল মোতালিব, মিঠু রঞ্জন চন্দ, জুনেদ আহমদ,সমীরণ দাস,মধুমালা দাস, কবিতা রাণী তালুকদার, পূরবী দে, মারিয়া খাতুন, জাহানারা বেগম, পুরবী দাস গুপ্তা, সন্তোষ সরকার, ফারজানা জাহান লিজা, নিজাম উদ্দিন, শামীমা আক্তার, সাঈদ আহমদ, রাখী চক্রবর্তী, দ্বীপ্তি মজুমদার, সালমা বেগম প্রমূখ।

Share





Related News

Comments are Closed