মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলির বটেশ্বরস্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রয়ারী) ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের পাঠদানের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। তিনি শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, সদাচরণ, নৈতিকতা ও মূল্যবোধ নিজেদের মধ্যে ধারণ করার জন্য পরামর্শ দেন।
এসময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রব তানভীর এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির খন্ডকালীন শিক্ষক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার।
স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রমের সূচনা ক্লাস নেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর এমিরিটাস মো. আব্দুল আজিজ। পরে নিয়মিত ক্লাস নেন অর্থনীতি বিভাগের প্রভাষক বিউটি নাহিদা সুলতানা।
স্থায়ী ক্যাম্পাসে পাঠদান কার্যক্রম শুরু উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত ও প্রাণচঞ্চল। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ক্যাম্পাস হয়ে ওঠে আনন্দমুখর। পাঠদান কার্যক্রম শেষে ক্যাম্পাসের মাঠে ফুটবল, কানামাছিসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের প্রথম ভবন উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed