জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নলকুপ শ্রমিকের মৃত্যু
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার হাঁটুভাঙ্গা নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক পাঁচবিবি উপজেলার কাঁশড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, সোমবার দুপুরে গভীর নলকুপের শ্রমিক রফিকুল জমিতে সেচ কাজ করার সময় অসাবধানতাবশত পানির পাম্পের বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed