Main Menu

গোয়ালাবাজারে বাস চাপায় দাদী-নাতী গুরুতর আহত

জগন্নাথপুর প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে দ্রতগামী বাস চাপায় সুনামগঞ্জের জগন্নাথপুরের সাংবাদিক আবদুল ওয়াহিদের মা ও ছেলে গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে সিলেট থেকে ইশবপুর যাওয়ার পথে নবীগঞ্জের দ্রতগামী একটি বাসের নিচে চাপা পড়ে সাংবাদিক আবদুল ওয়াহিদের বৃদ্ধ মা রংমিলা খাতুন (৮০) ও ছেলে রাকিবুল ইসলাম রোহান (১৫) গুরুতর আহত হন।
রাত সাড়ে ৭টায় সাংবাদিক আবদুল ওয়াহিদ জানান, ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় এখনো তাঁর মায়ের জ্ঞান ফিরেনি। তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। তাঁর মায়ের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

Share





Related News

Comments are Closed