Main Menu

সিলেট সদর উপজেলার বেকার যুবক-যুবতীদের জ্ঞাতার্থে-

বৈশাখী নিউজ ডেস্ক: সুইসকন্ট্যাক্ট-এর উদ্যোগে ‘উত্তরণ-উন্নত জীবনের লক্ষ্যে’-তিন বছর মেয়াদী দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পে সিলেট সদর উপজেলায় তৃতীয় রাউন্ডের প্রশিক্ষণার্থী নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে।
কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে চাকুরী করতে আগ্রহী তরুণ ও বেকার যুবকগণ আগামী ২৯ ও ৩০ জানুয়ারী ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদে, ৩০ ও ৩১ জানুয়ারী ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদে, ৩১ জানুয়ারী ও ১ ফেব্রুয়ারী ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদে, ১ ফেব্রুয়ারী ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদে যে কোন দিন সকাল ১০ টা হতে বিকেল ৪টার মধ্যে জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এর কপিসহ যোগাযোগ করে নাম অন্তর্ভূক্ত করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই ১৮ -৩৫ বছর বয়সী এবং নূন্যতম ৫ম শ্রেণী পাশ হতে হবে। প্রশিক্ষণের আসন সংখ্যা সীমিত। তাই আসন খালি থাকা সাপেক্ষে যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরই সুযোগ প্রদান করা হবে।
প্রকল্পটি শেভরন-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় সিলেট, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন কমিউনিটির তরুণ ও বেকার যুবকদের বিভিন্ন কারিগরি বিষয়ে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থান এর ব্যবস্থা করা হয়।

Share





Related News

Comments are Closed