Main Menu

বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র `নিখোঁজ’

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। “নিখোঁজ’ মাদ্রাসা ছাত্রের নাম রিজওয়ান আহমদ। সে দশঘর ইউনিয়নের যুন্নরাইন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। গত ২৬ জানুয়ারী শুক্রবার বেলা আড়াইটার দিকে ধরারাইয়ে মাদ্রাসায় যাওয়ার পথে সে ‘নিখোঁজ” হয়েছে।
তার পিতার ভাষ্যমতে রিজওয়ান আহমদকে ধরারাইগামী সিএনজি অটোরিকসায় তুলে দেন। এরপর খুঁজ নিয়ে জানতে পারেন সে মাদ্রাসায় পৌছায়নি।
রিজওয়ান আহমদ সুনামগঞ্জ জেলার সদর থানার নোয়াগাঁও (পশ্চিম পাড়া) গ্রামের কদমদর আলীর পুত্র ও বিশ্বনাথের ধরারাই জামে মসজিদের ইমামের ভাতিজা বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed