Main Menu

জগন্নাথপুরে ১০ লিটার মদসহ ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ লিটার চোলাই মদসহ হরিজন সম্প্রদায়ের কুটি রবি দাস (৩৫) নামের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ছাতক উপজেলার কালেশ্বরী (কালিপুর) গ্রামের মৃত পিয়ারী রবি দাসের ছেলে।
জানা গেছে, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান, এএসআই মোশাহিদ আহমদ ও এএসআই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ দল জগন্নাথপুর বাজারে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ কুটি রবি দাসকে গ্রেফতার করেন।
এছাড়া পৃথক অভিযানে অন্য মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি মাহবুব খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে জগন্নাথপুর উপজেলার কালাম্বপুর গ্রামের আমির খানের ছেলে। শনিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed