পাঁচবিবিতে দুই কেজি সোনাসহ আটক ১
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচরা সীমান্তে এক কোটি টাকা মূল্যের সোনার বারসহ নূর আলম নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। নূর আলম উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।
শনিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিছুল হক জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে নূর আলমকে আটক করা হয়।
তিনি আরও জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা ভারতে সোনা পাচার করার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় একত্রিত হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও প্রায় এক কোটি টাকা মূল্যের দুই কেজি ওজনের সোনার বারসহ নূর আলমকে আটক করে বিজিবি।
আটক সোনার বারসহ পাচারকারীকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed