বিশ্বনাথে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র, গুলি, রামদা ও ডাকাতির সরঞ্জামসহ চিহ্নিত দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া এ দুই ডাকাত হচ্ছে পরস্পর সহোদর ভাই।
এরা হচ্ছে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলী পুত্র ফটিক মিয়া লিটন (৩৪) ও আক্কল আলী ওরফে আকুল মিয়া (২২)। এদের মধ্যে লিটনের বিরুদ্ধে ১৫টি ও আকুল মিয়ার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
শুক্রবার দিবাগত গভীর রাতে থানার ওসি শামছুদ্দোহার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দশঘর ইউনিয়নের রায়েকেলি গ্রামের লিয়াকত আলীর বাড়ির পাশ থেকে তাদের গ্রেফতার করে। এসময় আরও ৯ ডাকাত পালিয়ে যায় বলে পুলিশ সূত্র দাবি করেছে।
গ্রেফতারের পর এ দুই ডাকাতের কাছ থেকে হাতে তৈরী দেশীয় একটি সচল পাইপগান, বিদেশী দুই রাউন্ড কার্তুজ, একটি রামদা, তালা ভাঙ্গার দুটি শাবল, একটি স্ক্রপ ড্রাইভার, দুটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে থানা পুলিশের এসআই বিণয় ভুষন চক্রবর্তী বাদি হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed