সিলেটে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনের অপেক্ষায় ২০টি প্রকল্প
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারি সিলেট সফরে আসছেন। তার এই সফরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাসহ একাধিক কাজ সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী। ঐদিন তিনি সিলেটের ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
উদ্বোধনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো হচ্ছে- হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার উন্নয়ন, মহিলা এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্য্য বর্ধন এবং মাজারের যাতায়াতের প্রধান রাস্তা ২ কিলোমিটার প্রশ্বস্তকরণ ও উন্নয়ন, সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬তলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন, পিরিজপুরে সার পরীক্ষাগার ও গবেষনাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সিলেট সিটি কর্পোরেশনের ১২তলা ভিত বিশিষ্ট ৫তলা ভবন, নগরীর বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেণ নির্মাণ কাজ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাজ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক এবং দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কের মজবুতিকরণসহ ওভারলে এর কাজ, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট-শেরপুর অংশ) মজবুতিকরণসহ ওভারলে এর কাজ এবং শেরপুর টোল প্লাজার উন্নয়ন কাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কানাইঘাট সড়ক ও তিনতলা বিশিষ্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ভবন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed