বিদেশ যাত্রীদের জন্য এসএমপি’র বিশেষ নির্দেশনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামি ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে সিলেট নগরী। এতে নিরাপত্তার স্বার্থে অনেক রাস্তা বন্ধ করে দেবে পুলিশ। তাই ৩০ জানুয়ারি তারিখে বিদেশ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সিলেট মেট্টোপলিটন পুলিশ।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, প্রধানমন্ত্রীর জনসভা নির্বিঘ্নে সম্পন্ন ও সিলেট নগরীর নিরাপত্তা এবং জনস্বার্থের কথা চিন্তা করে নগরীতে অনেক রাস্তাঘাট নিয়ন্ত্রন ও প্রয়োজন বোধে বন্ধ করা হতে পারে। তাই ৩০ জানুয়ারি তারিখের সকল বিদেশ যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে নিয়ে বাসা-বাড়ি থেকে বের হওয়ার জন্য নিদের্শনা রয়েছে। এছাড়া বিমানবন্দরে যান চলাচলে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য নির্ধারিত সময়ে আগে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed