Main Menu

সিলেটে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আদালত চত্বরে পেশাগত দায়িত্বপালনকালে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান ও যমুনা েিটলিভেশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পালের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৌর সদরের চৌমূহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিলের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি হারিছ আলীর পরিচালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক সিলেট সুরমার প্রতিনিধি গোলাম দস্তগীর খান ছামিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি খালেদ হোসেন, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বদরুল আলম, সিএনএন বিডি টিভি’র প্রতিনিধি সাংবাদিক শফিক উদ্দিন আহমদ, দৈনিক ডেসটিনি’র প্রতিনিধি রুবেল আহমদ, সাংবাদিক আব্দুল আজিজ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ফাহাদ আহমদ, রফিক আহমদ, জাবেদ আহমদ, জয় রায় হিমেল, ফয়ছল আহমদ, এস ইউ শিপলু, জাহেদুল ইসলাম ও জুবের আহমদ।
বক্তারা বলেন, সিলেটের আদালতে প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তা পূর্ব পরিকল্পিত। হামলায় জড়িত ক্ষমতাসীন দলের চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed