বিশ্বনাথে শপিং ব্যাগে পাওয়া গেল নবজাতক শিশু
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে রাস্তার পাশে বনের ঝুপে শপিং ব্যাগে পাওয়া গেছে নিস্পাপ জীবিত এক নবজাতক শিশুকন্যাকে। বুধবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মধনপুর গ্রামের পরিমল দাসের বাড়ির পাশে এ শিশুটিকে পাওয়া যায়। শিশুটিকে বর্তমানে নোয়ারাই গ্রামের সিএনজি অটোরিকশা চালক নুর মিয়ার (৪০) জিম্মায় দিয়েছে পুলিশ।
জানা যায়, বুধবার রাত ৯টায় নোয়ারাই গ্রামের নারায়ন দাসের পুত্র পলাশ দাস (২০) আমতৈল বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বনের ঝুপে একটি শিশুর কান্না শোনতে পায়। এসময় সে লাইট জালিয়ে দেখতে পায় একটি শপিং ব্যাগের ভেতরে ওই শিশুটি কাঁদছে। পরে সে স্থানীয় মেম্বার শফিক মিয়া’সহ আশপাশের লোকজনকে খবর দিলে মেম্বার শফিক মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দেন। থানার ওসির কথামতো শিশুটিকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তারেক নুরুল ইসলাম শিশুটিকে চিকিৎস্যা দেন । বৃহস্পতিবার (২৫জানুয়ারি) ওই সিএনজি চালক শিশুটিকে লালন পালনের দায়িত্ব নিতে চাইলে পুলিশ তার (নুর মিয়া) জিম্মায় দেয়।
Related News
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ৭৪টি নরমাল ডেলিভারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্নRead More
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More



Comments are Closed