Main Menu

‘লিডিং ইউনিভার্সিটিতে ইইই কার্নিভাল অনুষ্ঠিত’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের লিডিং ইউনিভার্সিটি’র ইইই বিভাগ ও ইলেকট্রনিক্স ক্লাবের উদ্দোগে তিন দিন ব্যাপী ইইই কার্নিভাল-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বৃহস্পতিবার দক্ষিন সুরমায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ইইই কার্নিভালের -২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, শুধু লিডিং ইউনিভার্সিটি নয়; বাইরের বিশ্ববিদ্যালয় থেকেও অনেক শিক্ষার্থী এই উৎসবে অংশগ্রহণ করেছ। এ ধরনের বৃহৎ আয়োজন শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধনে ব্যাপক ভূমিকা রাখবে। তিনি কার্নিভালের সাথে সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতায় আশ্বাস প্রাদান করেন।

ইইই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আলী ও তাসনুভা হাজেরা হেনার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মেম্বার সৈয়দ আব্দুল হাই, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের ট্রাস্টি মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি ধর প্রমুখ।

এবারের কার্নিভালে ‘রবো সকার’ এ চ্যাম্পিয়নসাস্টের রবো স্যাপিয়ান্স ও রানার আপ ‘এবিসি এআইইউবি’। রবোফাইটে এ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের ‘এলইউ দুর্বার ১’ওরানার আপ একই বিভাগের ‘এলইউ দুর্বার ২’। প্রজেক্ট শো কেসিং এ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি’র ইইই বিভাগের পিএলসি কন্ট্রোল ওয়াটার ফিলিং সিস্টেম ও রানার আপ একই বিভাগের সিএনসি মেশিন। সায়েন্স ফেয়ার এ চ্যাম্পিয়ন ঢাকার মতিঝিল গভ: বয়স স্কুল ও রানার আপ সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।কুইজে চ্যাম্পিয়ন সিলেট গভঃ কলেজের সাদিয়াতুল জান্নাত এবং রানার আপ হয়েছেন স্কলার্সহোমের ইত্তেহাদ চৌধুরী।

‘এনএফএস মোস্ট ওয়ান্টেড’এ চ্যাম্পিয়নড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির মাহফুজ ও রানার আপ শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের গাজী জাহিদুল আলম। ‘ফিফা-১৪’এ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটির মাহদি ও রানার আপ ইস্টার্ন ইউনিভার্সিটির মেনন খান। ‘মিনি মিলিশিয়া’তে চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটির শাকিল, আজহার এবং প্রতীক ও রানার আপ একই ইউনিভার্সিটিরফারুক, দুলন ও আকিফ।‘লুডু স্টার’এ চ্যাম্পিয়নলিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের অনিন্দিতা মৌ ও রানার আপ সিএসই বিভাগের ইসরাত জামান নৌরিন।

সর্বশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং তাঁদের অভিনন্দন জানান ।

Share





Related News

Comments are Closed