Main Menu

প্রধানমন্ত্রীর সিলেট সফর: ব্যানার-বিলবোর্ড তোরণে ছেয়ে গেছে নগরী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ৩০ জানুয়ারী সিলেট সফরে আসছেন। তাঁর সফরকে কেন্দ্র করে ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে সিলেট নগরীর বিভিন্ন এলাকা। স্থানে স্থানে চলছে তোরণ নির্মাণের প্রতিযোগিতা। পাশাপাশি জনসভায় ব্যাপক লোক সমাগম ঘটাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও আসছেন সিলেট সফরে।
নগরী ঘুরে দেখা গেছে, শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টারে ছেয়ে গেছে পুরোনগরী। নগরীর দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের পোস্টার। পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নিজেদের ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করেছেন স্থানে স্থানে। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য তোরণ। এক্ষেত্রে পিছিয়ে নেই সংসদ নির্বাচন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরাও।
এছাড়া সিলেট আওয়ামী লীগের বাহিরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের ছবি সংবলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন নগরীতে শোভা পাচ্ছে।
এদিকে, শেখ হাসিনার জনসভাকে সফল করতে গত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীসহ সিলেটের উপজেলা গুলোতে মাইকিং করা হচ্ছে। মাইকিং করার পাশাপাশি মহানগর সহ বিভিন্ন জেলায় আমন্ত্রণ জানিয়ে লাগানো হচ্ছে সমাবেশের পোস্টার।
এছাড়া সিলেট, সুনামগঞ্জের মহানগর ও জেলার বিভিন্ন ওয়ার্ডে জনসভা সফল করার লক্ষে চলছে বর্ধিত কর্মী সভা ও প্রচারণা।
প্রধানমন্ত্রী আগামী ৩০ জানুয়ারি সিলেটে বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে যোগদান ছাড়াও বিকেলে নগরীর চৌহাট্রাস্থ সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় সভাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি কয়েছ গাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এড. নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, জেলা আওয়ামীল লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলার দপ্তর সম্পাদক মো. সায়ফুল আলম রুহেল, মহানগরের দপ্তর সম্পাদক এড. শামসুল ইসলাম, জেলার প্রচার সম্পাদক এড. মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এড. রনজিত সরকার, ডা. আরমান আহমদ শিপলু, হাজী রইছ আলী, জুবের খান, আব্দুস সুবহান, ডা. নাজরা চৌধুরী, বেলাল খান প্রমুখ।

Share





Related News

Comments are Closed