কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে অবৈধ অভিবাসীদের (প্রবাসী) জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার (২৪ জানুয়ারী) কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সাধারণ ক্ষমার আওতায় আসা অবৈধ প্রবাসীরা কী কী সুবিধা পাবেন তা-ও উল্লেখ করেছেন।
২৯ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েতে অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।
যেসব সুবিধা থাকছে
১. এ ঘোষণার আওতায় অবৈধভাবে বসবাসকারী যাদের নামে কোনো মামলা নেই কিংবা যাদের নামে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়নি তারা নিম্মলিখিত দুটি সুবিধা পাবেন।
ক. এই সময়ের ভিতর (২৯ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত) কোনো কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং কোনো প্রকার জরিমানা না দিয়ে তারা দেশে ফিরতে পারবেন।
খ. প্রতিদিনের জন্য দুই কেডি (দিনার), সর্বোচ্চ ৬০০ কেডি (দিনার) জরিমানা দিয়ে কুয়েতে বৈধ হতে পারবেন।
২. যে সমস্ত অবৈধভাবে বসবাসকারী এই সময়ের মধ্যে কুয়েত ত্যাগ করবেন তারা সাধারণ নিয়মে পুনরায় কুয়েতে আসতে পারবেন। তারা অন্য কোনো কারণে নিষিদ্ধ তালিকাভুক্ত হবেন না।
৩. যাদের নামে মামলা আছে তাদেরকে কুয়েতস্থ রেসিডেন্সি ডিপার্টমেন্টে যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে।
৪. যারা দেশে ফিরে যেতে চান তাদেরকে নিন্মলিখিত কাগজসহ দূতাবাসে যোগাযাগ করার অনুরোধ করা হয়েছে:
ক. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
খ. পাসপোর্টের ফটোকপি অথবা সিভিল আইডির ফটোকপি অথবা জন্ম সনদের ফটোকপি অথবা নিজ দেশের স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
৫. কারো মাধ্যম ছাড়া সংশ্লিষ্ট সবাইকে সরাসরি দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। এব্যাপারে বিস্তারিত জানতে নিন্মলিখিত নম্বরে যোগাযোগ করা যেতে পারে:
তথ্যমতে, সাধারণ ক্ষমায় বিভিন্ন দেশের এক লাখ ৩০ হাজার অবৈধ অভিবাসীর বৈধ হওয়া ও দেশ ত্যাগের সুযোগ পাবেন। কতজন বাংলাদেশি তার কোন তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে অনুমানিক ২০/২৫ হাজারের মত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কারণে অবৈধ হয়ে আছেন।
জানা যায়, এর আগে জরিমানা পরিশোধ ছাড়াই কুয়েত ত্যাগের সর্বশেষ সুযোগ দেয়া হয়েছিল ২০১১ সালে। সেই সুযোগ আবার দেয়া হয়েছে এতে পরিশোধ ছাড়াই কুয়েত ত্যাগ অথবা দৈনিক দুই দিনার করে সর্বোচ্চ ৬০০ দিনার দিয়ে বৈধ ভাবে কুয়েতে থাকা যাবে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed