মৌলভীবাজারে হত্যা মামলায় এক জনের মৃত্যু দন্ড
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে মদরিছ মিয়া হত্যা মামলায় আসিদ মিয়া নামের একজনকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ মোহাম্মদ রফিকুল ইসলাম এক জনাকীর্ণ পরিবেশে এ রায় দেন।
আদালত সূত্র জানায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাঁটাবিল গ্রামে মদরিছ মিয়াকে তীর ছুঁড়ে হত্যা করে ওই গ্রামের মৃত ছাদির মিয়ার পুত্র আসিদ মিয়া । এ ব্যপারে মদরিছ মিয়ার ছেলে ইদ্রিছ আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং জিআর ১০৭/০৫। দায়রা জজ আদালত ১৪৮/০৭ মামলায় দীর্ঘ শুনানী শেষে বুধবার দুপুরে এ রায় দেন।
মামলায় মুত্যুদন্ড প্রাপ্ত আসিদ মিয়াসহ অন্যান্য আসামীরা হলেন- মোঃ কাসিম মিয়া, হারিছ মিয়া, ইসমাইল মিয়া, মোঃ বাছিত মিয়া, আনছার মিয়া, ফজর মিয়া ও মামলা চলাকালীন সময়ে মারা যাওয়া জহুরা বিবি।
মামলায় ওই সাত জনের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেন।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed