Main Menu

সিলেটে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুথবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা। মিছিলটি সংগঠনের জিন্দাবাজারস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবাইয়ািৎ আহমেদের পচরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নগর শাখার সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাশ, এমসি কলেজ শাখার আহŸায়ক সাদিয়া নোশিন তাসনিম,মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, এমসি কলেজে পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল সমাবেশে ছাত্রলীগ সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা করে, যার মধ্য দিয়ে তারা প্রমাণ করলো যে, নূন্যতম গণতান্ত্রিক রীতিনীতি তারা বিশ্বাস করেনা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা প্রচার না করার জন্যে সকাল থেকেই ছাত্র ফ্রন্ট নেতা কর্মীদের হুমকি দিচ্ছিল। বেলা সাড়ে ১১টায় পূর্বঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল-সমাবেশের প্রস্তুতি নিলে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রলীগ হামলা করে। ছাত্রলীগের এই হামলায় আহত হয়েছেন নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ,এমসি কলেজ শাখার আহŸায়ক সাদিয়া নোশিন তাসনিম, সাধারণ সম্পাদক আল আমিন, নিশাত কর সানী, ফাহিম আহমেদ চৌধুরী, পিংকী চন্দসহ ১৩জন নেতাকর্মী। শুধু তাই নয়, তারা ৩/৪টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। নেতৃবৃন্ধ হামলায় জড়িতদের বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

Share





Related News

Comments are Closed