Main Menu

আরাফাত কোকো’র মৃত্যুবার্ষিকীতে সিলেটে বিএনপির দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যূবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুস্টিত হয়েছে। বুধবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও গুরুতর অসুস্থ হয়ে ভারতে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহানের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে সিলেট মহানগর বিএনপি, ২৭টি ওয়ার্ড ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসানস কয়েস লোদী, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি জিয়াউল হক, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মুফতী বদরুন নুর সায়েক, সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, আলী হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, মহানগর দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আশরাফ আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মোস্তাক উদ্দিন আহমদ, মানবাধিকার সম্পাদক মুফতী নেহাল উদ্দিন, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক আব্দুল কাহির, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দুল জব্বার তুতু, উপ-কোষাধ্যক্ষ শেখ মু ইলিয়াস আলী, সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প সম্পাদক খোকন ইসলাম, সহ-শিল্প সম্পাদক নজির হোসেন, সহ-কোষাধ্যক্ষ উজ্জল রঞ্জন চন্দ, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, বিএনপি নেতা এম. মখলিছ খান, নুরুল ইসলাম লিমন, আব্দুল হাদী মাসুম, আব্দুর রহিম তালুকদার, নিজাম উদ্দিন সাবুল, আব্দুস সাত্তার টুটুল, হারুনুর রশীদ, মুফতী রায়হান উদ্দিন, মাসুক এলাহী চৌধুরী, যুবদল নেতা শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সহিবুর রহমান সুজন, আমজাদ আলী, ছাত্রদল নেতা সোহেল মাহমুদ, জিএম সেলিম চৌধুরী, আব্দুল হাছিব, আশরাফ উদ্দিন রুবেল, আহসান হাবীব, শাহীন আহমদ, শিপু হাসান, নাজমুল ইসলাম, হাজী দিনার, আলী আকবর রাজন, মঈন খান, মিজানুর রহমান, আব্দুস সাজ্জাদ তারিক, আলিম আহমদ, হাবিব আহমদ মুক্তা, জাহিদুল হোসেন, আহমদ রাজা, তোফায়েল আহমদ, রাজন আচার্য্য, নির্ঝর রায়, সামাদ আহমদ আকাশ, মোজাম্মেল আলম সাদ্দাম, রুবেল ইসলাম ও জানিনুর রশীদ জনি প্রমুখ।

Share





Related News

Comments are Closed