সিলেটে জামায়াত নেতা হারুন গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার জালালপুর এলাকা থেকে বুধবার ভোরে জামায়াত নেতা ড. হারুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমার জালালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সোলায়মানকে প্রধান আসামি করে কয়েকেজনের বিরুদ্ধে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে দক্ষিন সুরমার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় বুধবার ভোর রাতে মোগলাবজার থানার এসআই সেহেল রানার নেতৃত্বে দক্ষিন সুরমার জালালপুর ইউনিয়নের জামায়াত নেতা ড. হারুনুর রশিদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জামায়াত নেতা হারুনুর রশীদকে আটকের খবর নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে রশিদ দিয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ মামলায় বুধবার ভোর রাতে জামায়াত নেতা ড. হারুনুর রশিদকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed