বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটে উন্নয়ন কাজের শ্রমিকরা উৎপাদন কর্মী হিসেবে নিয়োগের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে।
বুধবার ২৪ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টায় আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে পার্বতীপুর শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে একটি স্নারক লিপি প্রদান করেন তারা। আন্দোলনরত শ্রমিকেরা এসময় বলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের সহস্রাধিক শ্রমিক উন্নয়ন কাজে নিয়েজিত ছিলো। দীর্ঘদিন কাজে নিয়োজিত থাকায় তারা অভিজ্ঞ ও দক্ষতা অর্জন করেছে। কিন্তু তাদেরকে বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল এর কর্তৃপক্ষের কাছে প্রায় ২শত শ্রমিক বিভিন্ন কাজে নিয়োগের জন্য আবেদন করেছে। কিন্তু কর্তৃপক্ষ আমাদের শ্রমিকদের কর্মহীন রেখে বাহির থেকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কাজে লোক নিয়োগ করার প্রক্রিয়া চালাচ্ছে। আমাদের শ্রমিকদের নিয়োগ না দিয়ে অন্য কোন লোক নিয়োগ দিতে দেওয়া হবে না। আমরা প্রায় ১ হাজার শ্রমিক দক্ষতার সাথে ৩য় ইউনিটে কাজ সম্পন্ন করেছি। শ্রমিকদের দাবী প্রধানমন্ত্রী তাদের এ বিষয়টি বিশেষ ভাবে বিবেচনা করে নিয়োগ প্রদানের নির্দেশ দেবেন বলে আশা করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed