সৈয়দপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মেরিনা আক্তার নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মেরিনা আক্তার শহরের কুন্দল এলাকার রহমত আলীর স্ত্রী। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই গৃহবধূর স্বামী।
স্থানীয়রা জানান, মেরিনার সঙ্গে দেড় যুগ আগে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দগরবাড়ী দেউল গ্রামের আজিজের ছেলে রহমত আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। সংসারে জমি বণ্টন নিয়েও দ্বন্ধ ছিলো তাদের মধ্যে। তাই মেরিনা তিন সন্তান ও স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতো। তার স্বামী রহমত অালী উত্তরা ইপিজেডে চাকরী করে। এরই মধ্যে বুধবার ভোরে নিজঘরে মেরিনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা সাংবাদিকদের বলেন, ‘হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed