সিলেটে ইয়াবাসহ দুই যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মদিনা মার্কেটের সামনে থেকে ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ ২৯৩০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ঘরেরগাঁও গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে ও বর্তমানে সিলেটের জালালাবাদ থানার হালদাপাড়ার ৫০নং বাসার বাসিন্দা আব্দুল কাদির (২৮) ও দিরাই থানার বাটিপাড়া গ্রামের মো. শাহিনুরের ছেলে ও বর্তমানে নগরীর পনিরটুলার বাসিন্দা সোহেল আহম্মদ (৩২)। উদ্ধারকৃত মাদকসহ তাদেরকে জালালাবাদ থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed