শিশু ইমনের অভিভাবকের সন্ধান চায় পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিশু মো. ইমনের (৫) অভিভাবকের সন্ধান চায় পুলিশ। এক্ষেত্রে সিলেট মহানগরের শাহপরাণ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ওই শিশুটি তার পিতার নাম আমির আলী এবং মাতার নাম পূর্নিমা বলে জানালেও বিস্তারিত ঠিকানা জানাতে পারছে না। বর্তমানে তাকে নগরীর বাগবাড়ী এলাকায় সেফহোমে রাখা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, ‘জনৈক রমজান আলী শিশুটিকে শাহপরাণ মাজার গেইট এলাকা থেকে উদ্ধার করে রোববার শাহপরান থানায় নিয়ে আসেন। শিশুটি তার বিস্তারিত ঠিকানা জানাতে পারছে না। তার অভিভাবকের সন্ধান না পাওয়ায় সোমবার আদালতের মাধ্যমে তাকে নগরীর বাগবাড়ীর মহিলা ও শিশু কিশোরীদের নিরাপদ আবাসনে (সেফহোমে) রাখা হয়েছে।’
কেউ ইমনের প্রকৃত অভিভাবকের সন্ধান পেলে শাহপরাণ থানায় (০১৭১৩-৩৭৪৩১০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed