কমেছে পেঁয়াজের দাম
বৈশাখী নিউজ ডেস্ক : ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য প্রতি টনে দেড়শো ডলার কমানোয় সীমান্ত এলাকার বাজারে কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা পর্যন্ত।
হিলির বাজারে বর্তমানে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকায়। ৫ দিন আগেও এই পেঁয়াজ বিক্রি হতো ৫০ থেকে ৫২ টাকায়।
গত শুক্রবার ভারত সরকার পেঁয়াজের রপ্তানিমূল্য টনপ্রতি ৮শ ৫২ ডলার থেকে কমিয়ে ৭শ ডলার করেছে।
এদিকে বেনাপোলের স্থানীয় বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা। ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশি পেঁয়াজের দাম কমে এখন ৪৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed