জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত আরো ১জনের মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্তে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সম্মুখে গত ১৩ জানুয়ারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত বাস চালক কিবরিয়ার মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার সোমবার সকালে তার মৃত্যু হয়। এর আগে দুর্ঘটনায় ঘটনাস্থলে একই পরিবারের তিনজন মারা যান। এ ঘটনায় চার দফা দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করলে পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে আন্দোলনের মুখে তখন পল্লী বিদ্যুৎ সমিতি-২ খাম্বা সরানোর কাজ শুরু করলেও আবার তা বন্ধ করে দেয়া হয়।
এদিকে, সিলেট-তামাবিল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার রাস্তার উভয় পার্শ্বের সকল খাম্বা সরানোর নির্দেশ, আহত নিহতদের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ বহন এবং আগামীতে সিলেট-তামাবিল মহা সড়কে খাম্বার ড্রাম্পিং এবং পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর না হওয়ায় এবং চালকের মৃত্যু হওয়ার সংবাদ এলাকায় পৌছার সাথে সাথে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশংঙ্কা রয়েছে।
এদিকে সোমবার বাদ এশা দরবস্ত বাজার মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে নিহত কিবরিয়ার গ্রামের বাড়ী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শ্রীখেলস্থ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed