পা কেটে ফেলতে হলো যুবদল নেতা আলতাফের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা যুবদল নেতা আলতাফ হোসেনের ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়েছে। গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলতাফ হোসেনের ডান পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। গত জুন থেকে মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে কেমিওথেরাপি নেয়ার এক পর্যায় ডান পায়ে পচন ধরলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে ডান পা হাঁটু থেকে কেটে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সিলেট জেলা যুবদল সভাপতি আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত বুধবার দিবাগত রাতে আলতাফকে ওসমানী হাসপাতাল থেকে সিলেট ডায়াবেটিক হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্রোপচার করে তাঁর ডান পা হাঁটু পর্যন্ত কেটে ফেলা হয়েছে।
স¤প্রতি সময়ে গত ৭ মাসের চিকিৎসা থেকে শুরু করে পা কাটা পর্যন্ত আলতাফ হোসেনের অসহায় স্ত্রী নিঃস্ব হয়ে পড়েছেন। ফলে বর্তমানে অর্থাভাবে বিনা চিকিৎসায় তিনি (আলতাফ হোসেন) সিলেট ডায়াবেটিক হাসপাতালের ৫ম তলার ৫০১ নম্বর রুমে শয্যাশায়ী রয়েছেন।
আলতাফ হোসেনের স্ত্রী রুকিয়া বেগম জানান দেশের ও দেশের বাইরে থেকে অনেকেই আমার স্বামী আলতাফের সুস্থতার জন্য আর্থিক সহযোগিতা ও সাহায্য করেছেন, আর এজন্যই দীর্ঘ ৭ মাস চিকিৎসার খরচ চালানো সম্ভব হয়েছে। স্ত্রী রোকিয়া বেগম সবার কাছে স্বামী আলতাফের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
আগামীতে চিকিৎসা চালিয়ে যেতে ও স্বামীকে বাঁচাতে অসহায় স্ত্রী রুকিয়া বেগম বিএনপি, যুবদল’সহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন অসুস্থ আলতাফের স্ত্রী রুকিয়া বেগম। তিনি বলেন, ‘আমাদের নেত্রী হলেন কর্মীবান্ধব, সব সময়ই রয়েছে তৃণমূল কর্মীদের প্রতি সুদৃষ্টি। তিনি অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন সবসময়। আমি উপায় না পেয়ে এখন তার সহায়তা কামনা করছি। তিনি আর্থিকভাবে সহায়তা করলে হয়তো আমার স্বামী সুস্থ হয়ে ঘরে ফিরতে পারবেন। আশাকরি তিনি আমার স্বামীর এই দুঃসহ অবস্থা থেকে ফিরতে সহায়তা করবেন। আমি তার কাছে এভাবে সাহায্য চাইব- কখনো ভাবতে পারিনি! সবাই আমাকে ক্ষমা করবেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed