সিলেট মহানগর জিয়া পরিষদের মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জিয়া পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে ১৯ জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি শাবিপ্রবির অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, নিজাম উদ্দিন জায়গীরদার, আব্দুল মালেক, নজরুল ইসলাম, আব্দুল মুকিত সুমেল, মাসুম আহমদ লস্কর, আমির হোসেন, আব্দুস সাহিদ, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, বাবুল মিয়া, রুস্তম আলী, জসিম উদ্দিন, শামসুল ইসলাম, এনামুল হক, আমির উদ্দিন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকোর রূহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed