Main Menu

২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৭৩৯৭ জন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৭ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৩৯৭ জন। প্রায় ৫ হাজার দুর্ঘটনায় মারা যান তারা। আর এতে ক্ষতি হয়েছে জিডিপির প্রায় দেড় থেকে দুই শতাংশ।

ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বাৎসরিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় ঝড়ছে অসংখ্য প্রাণ। শুক্রবারই সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হন আটজন। আহত হন আরো অন্তত ২৩ জন।

Manual5 Ad Code

শুধু গত বছরই নিহত আর আহতের সংখ্যা মিলে ছিল প্রায় ২৪ হাজার। যাত্রী কল্যাণ সমিতি বলছে, ২০১৬-এর তুলনায় ২০১৭ সালে মোট দুর্ঘটনা ১৫ দশমিক ৫, নিহত ২২ দশমিক ২ এবং আহত ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

Manual5 Ad Code

যাত্রী কল্যাণ সমিতি জানায়, আমাদের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল ও জাতীয় আঞ্চলিক অনলাইন সংবাদপত্র সমূহে প্রচারিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ অবস্থার পরও কমছে না গাড়ির বেপরোয়া গতি কিংবা বিপদজনক ওভারটেকিং। দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন বক্তারা। যখন কেউ লাইসেন্স নেয়ার জন্য বিআরটিতে আসেন। তখন অবশ্যই যেন দেখা হয়, সে কোন স্কুল থেকে ড্রাইভিং শিখে আসছে সেটা দেখতে হবে।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমরা সড়ক দুর্ঘটনায় সাত হাজার নিহতের কথা শুনেছি। তবে সার্বিক মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে।’

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code