জৈন্তাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় যাত্রীবাহী বাস ও খাম্বাবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউরা গ্রামের তপন তালুকদারের শ্রী শুক্লা রানী (২৩), তার শিশু কন্যা ইতপা রানী (৫) ও শুক্লা রানীর শাশুড়ী অমকা রানী (৫৫)।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মিলন চার্য(৩২), তার স্ত্রী শিপ্রা চার্য(২৩), জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ভাইটগ্রামের মৃত সাইফ উল্লার ছেলে হাবিবুর রহমান (৫০)।
জানা যায়, সিলেট থেকে জৈন্তাপুরগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা থাম্বা বোঝাই ট্রাকের মধ্যে দরবস্ত বিদ্যুৎ অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন। আহত হয়েছেন আরো কয়েকজন।
স্থানীয়দের বরাত দিয়ে গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর আহমদ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। মৃত্যুর সংখ্যা সম্পর্কে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
জৈন্তাপুরের সাংবাদিক নুরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি পর্যটকবাহী নাকি যাত্রীবাহী-এ ব্যাপারে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ঘটনাস্থল পরিদর্শন ও হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ঘটনার পর সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা পল্লী বিদ্যুৎ সমিতি-২ দরবস্ত অফিসের সম্মুখে বিক্ষোভ করছে।
এলাকাবাসী জানান, অপরিকল্পিত ভাবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ সড়কের দুই পার্শে¦র ফুটপাত দখল করে খাম্বা রাখা এবং সড়কের মধ্যে ট্রাক দাঁড় করিয়ে লোড-আনলোড করার কারনে রাস্তা পারাপার হতে ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারনকে। এনিয়ে উপজেলা নির্বাহী বরাবরে এলাকাবাসী আবেদন এবং জাতীয় স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করলেও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ খাম্বা না সরিয়ে প্রতিনিয়ত খাম্বা রেখে সড়কের দুপাশ দখল করে রেখেছে। তাদের দাবী এ দূর্ঘটনার দায় ভার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং স্থানীয় জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে নিতে হবে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেস্টা করছেন।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed