সিলেটে ১৪৪ লিটার মদসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদ বাজার থেকে শনিবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯এর সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত বিশ্বজিৎ রায় (২০) সিলেট মহানগরীর বিমানবন্দর থানার তারাপুর চা বাগানের মৃত প্রদীপ রায়ের ছেলে। তার কাছ থেকে ১৪৪ লিটার মদ উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি অভিযানিক দল নগরীর সুবিদ বাজার এলাকার বন কলাপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করেছে । এ সময় ২০টি প্লাষ্টিকের বড় জারকিন ভর্তি ১৪৪ লিটার মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও আসামীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মনিরুজ্জামান।
Related News
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককেRead More



Comments are Closed