লন্ডনে সড়ক দুর্ঘটনায় সিলেটি বংশোদ্ভূত তরুণ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : লন্ডনে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক সিলেটি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত দু’জন তরুণ রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ টু মোটরওয়েতে একটি লরির সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাহাত আহমেদ ( ২৭) প্রয়াত মুক্তিযোদ্ধা ম. আ. মুক্তাদিরের ছেলে। তারা সিলেট নগরীর বাসিন্দা। রাহাত লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় বসবাস করতেন।
« কমলগঞ্জে মোবাইলের দোকানে চুরি (Previous News)
(Next News) মোমের আগুনে ৪ রোহিঙ্গা নিহত »
Related News
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More
যুক্তরাজ্যে হামলার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদের
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপরRead More



Comments are Closed