শিল্পী নকুল কুমারের গাড়িবহর দূর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: প্রখ্যাত শিল্পী নকুল কুমার বিশ্বাসের গাড়িবহরের একটি মাইক্রোবাস দুঘর্টনার কবলে পড়ে দুই সহশিল্পী নিহত হয়েছেন।
নিহতরা হলেন শিল্পী নকুল কুমার বিশ্বাসের সঙ্গীত দলের সহশিল্পী অহিদউদ্দিন সুজাত (৩৮) ও মোশাররফ হোসেন (৩৭) ।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হয়েছেন আরো অন্তত তিনজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ‘শিল্পীদের বহনকারী মাইক্রোবাসটি বেনাপোল থেকে মাওয়া হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ঘনকুশায়ার কারণে গাড়িটি দুঘর্টনার কবলে পড়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।’
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অর্জুন কুমার জানান, হাসপাতালে ভর্তি দুই জনের মধ্যে একজনের অবস্থা অশংকাজনক ।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed