ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ইজতেমায় যোগ দিতে এসে মারা গেছেন দুই মুসল্লি। এর মধ্যে একজন শ্বাসকষ্টজনিত রোগে ভুগে এবং অপরজন ইজতেমা স্থলের উদ্দেশে আসার সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় মারা গেছেন।
বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত রোগে ভুগে গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে আজিজুল হক (৬০) নামের এক মুসল্লি মারা গেছেন। তার বাড়ি মাগুরার শালিখা থানার হবিশপুর গ্রামে। শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক মুসল্লি গাড়িচাপায় মারা গেছেন। তার নাম আবদুল মামুন (৩৩)। তিনি ঢাকার পশ্চিম আগারগাঁও এলাকার বাসিন্দা কেরামত আলীর ছেলে।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed