প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ৪ বছর পূর্তিতে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এদিকে, সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর এই ভাষণে বর্তমান সরকারের উন্নয়নের সব বিষয় থাকবে এবং সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বাংলার ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি এবং সরকারের ৪ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে বলে জানা গেছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন ১২ জানুয়ারি।
সে হিসেবে আজ শুক্রবার আওয়ামী জোট সরকার তাদের ৪ বছর পূর্ণ করছে। আগামীকাল শনিবার পঞ্চম বছরে পা দিতে যাচ্ছে বর্তমান সরকার।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed