Main Menu

নিবন্ধনের জন্য ২ হাজার ১৮ অনলাইনের আবেদন

বৈশাখী নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সারা দেশ থেকে এখন পর্যন্ত ২ হাজার ১৮টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য আবেদন করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরির এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সংসদে তথ্যমন্ত্রী বলেন, সরকারের কাছে অনলাইন পত্রিকার কোনো তালিকা নেই। তবে সম্প্রতি এ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তথ্যমন্ত্রী সংসদকে আরো জানান, বর্তমানে ৩ হাজার ২৫টি পত্রিকার নিবন্ধন রয়েছে। এছাড়া সরকারের অনুমোদন সাপেক্ষে ৪৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেল বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে।

Share





Related News

Comments are Closed