সিলেটে ৩দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’-এই স্লোগানে সারাদেশের ন্যায় আগামী বৃহস্পতিবার থেকে সিলেটেও শুরু হচ্ছে উন্নয়ন মেলা।
এদিন সকাল ১০টায় একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের সকল জেলা ও উপজেলার উন্নয়ন মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলার দ্বার উন্মোচন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ রাহাত আনোয়ার, জেলা প্রশাসক, সিলেট।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হবে। তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন দফতরের স্টল থাকবে। এছাড়া প্রতিদিন আলোচনা সভাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টও থাকবে। শনিবার উন্নয়ন মেলা শেষ হবে।
Related News
মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়ক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদRead More
দক্ষিণ সুরমায় যানজট নিরসনের দাবি সদর দক্ষিণ নাগরিক কমিটির
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরির দক্ষিণ সুরমা উপজেলা এলাকায় অব্যাহত দুর্বিসহ যানজটের দুর্ভোগ লাঘবে প্রশাসনেরRead More



Comments are Closed