Main Menu

বিশ্বনাথে এম এস টি ১০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বেষ্ট ইলিভেন ক্রিকেট ক্লাব হুসেনপুর আয়োজিত ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন রেজার সার্বিক সহযোগীতায় ১ম এম এস টি ১০ ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে হুসেনপুর গ্রামের দক্ষিণের মাঠে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বাংলাদেশ সুইমিং ফেডারেশন’র কার্যনির্বাহী সদস্য কবির আহমদ কুব্বারের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সমাজসেবক আলাল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, টুর্ণামেন্টের উপদেষ্ঠা আফতাব আলী, আছকর আলী, ফয়ছল মিয়া, হুসিয়ার আলম, মুজিবুর রহমান, সুমন আহমদ।
উদ্বোধনী খেলায় একতা ক্রিকেট ক্লাব কুড়িখলা কে ৩ উইকেটে হারিয়ে বিজয়ী হয় সুপারস্টার ক্রিকেট ক্লাব রহিমপুর। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন ছমির চৌধুরী, বুরহান উদ্দিন ও সোহাদুল ইসলাম। টুর্ণামেন্টে ১ম পুরস্কার হিসেবে রয়েছে ১টি মোটরসাইকেল ও ২য় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ।
উপস্থিত ছিলেন- টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য বুরহান উদ্দিন, কিবরিয়া আহমদ, খয়রুল ইসলাম, সুজন আহমদ, জামিল আহমদ, হাবিব উল্লাহ, সাঈদুল ইসলাম, সুহাদুল ইসলাম, লিটন আহমদ, বিলাল আহমদ, রাসেল আহমদ, রাজু আহমদ, হেলাল মিয়া, মতিউর রহমান, সুলেমান আহমদ, মামুন আহমদ, শামীম আহমদ, কামরান আহমদ, রাহিন আহমদ, রহমান উল্লাহ, বাবলু মিয়া, জাহিদ, রেদওয়ান প্রমুখ।

Share





Related News

Comments are Closed