‘ব্যাচেলর ডটকম’ দিয়ে অভিনয় শুরু করছেন জেসিয়া
বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার বিজয়ী জেসিয়া ইসলাম প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ধারাবাহিক নাটকে।
‘ব্যাচেলর ডটকম’ নাটকটির মধ্য দিয়ে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন এই তরুণী। নাটকটির নির্মাতা ইফতেখার শুভ।
এ প্রসঙ্গে জেসিয়া ইসলাম বলেন, ‘এ নাটকের গল্প বেশ মজার। তাই রাজি হয়েছি। এখানে আমার প্রবেশ ঘটবে নতুন ব্যাচেলর হিসেবে। প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছি এ নিয়ে অনেক এক্সাইটেড আমি। আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ততা যাচ্ছে। এ মাসের শেষের দিকে নাটকটির শুটিংয়ে অংশ নেব।’
ভালো গল্প ও পছন্দের চরিত্র হলে নিয়মিত নাটকে কাজ করবেন বলে জানালেম জেসিয়া। এদিকে বেশ কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। চলছে যাছাই-বাছাই।
চীনে মিস ওয়ার্ল্ডের বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। অনেকটা আশা জাগিয়ে বাদ পড়লেও দেশের মানুষের বাহবা পেয়েছেন তিনি। দেশে ফিরে মন দিয়েছিলেন পড়াশোনায়। বলেছিলেন, সুযোগ হলে কাজ করবেন সিনেমায়।
প্রসঙ্গত, ইফতেখার শুভ পরিচালিত ধারাবাহিক ব্যাচেলর ডটকমের বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন ছোটপর্দার এক ঝাঁক তারকা। তাদের মধ্যে তৌসিফ মাহবুব, নিলয়, জোভান, সিদ্দিক, নাদিয়া আফরিন মীম, নাদিয়া নদী, বাঁধন, আইরিন আফরোজ, তুলনা আল হারুন, তানিয়া বৃষ্টি, ফারজানা রিক্তা, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বরদা মিঠু ও কাজী উজ্জ্বল উল্লেখযোগ্য। নাটকটি প্রতি সপ্তাহের শনি থেকে সোমবার রাত ৮টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচারিত হচ্ছে।
Related News
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক: আদালত প্রাঙ্গণে ৫ নভেম্বর সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমণিRead More
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিরRead More



Comments are Closed