কুড়িগ্রামে শীতে বিভিন্ন রোগে ১১ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : তীব্র শীতে গত এক সপ্তাহে কুড়িগ্রাম সদর হাসপাতালে বিভিন্ন রোগে ভর্তি হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
হিম ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ জনপদের মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। নদ-নদী তীরবর্তী ও শহরের দরিদ্র অসহায় মানুষ এক কাপড়ে পার করছেন এ কনকনে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে লোকজন ঘর থেকে কাজে বের হতে পারছে না।
কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত এই হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে ভর্তি হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, সাবিহা (৪ দিন), আমেনা (৬৫), জাহানারা (৩০), খাদিজা (১ দিন), মিম (দেড় বছর), এমরাত জাহান (১৫ দিন), নয়নমনি (১ দিন), জিতিয়া (৬০ দিন), মিরাজ (৫ দিন), মাজেদা (১ দিন) ও শিউলী।
সোমবার পর্যন্ত ১৮০ জন রোগী ভর্তি হয়েছে। শীতের কারণে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল হক প্রামাণিক জানান, গত এক সপ্তাহে হাসপাতালে ১১ জন রোগী মারা গেছে। এদের মধ্যে ২ জন বয়স্ক তাদের হার্টের অসুখ ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। বাকিরা শিশু। লোবাকোয়েট, নিউমেনিয়া ও জন্মের সময় সমস্যার কারণে মারা গেছে তারা।
কুড়িগ্রাম ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, চলতি শীত মোকাবেলায় ত্রাণ বিভাগ থেকে ৯টি উপজেলায় ৫৭ হাজার কম্বল সরবরাহ করা হয়েছে। যেগুলো বিতরণের প্রক্রিয়ায় রয়েছে।
Related News
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীতের তীব্রতা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়Read More
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাসRead More



Comments are Closed