অনলাইনে করা যাবে ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে অনলাইনে ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন করা হবে। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালার আওতায় নিবন্ধিত এবং নতুন হিসেবে নিবন্ধনের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে সব যোগাযোগ অনলাইনে সম্পন্ন করা হবে।
সোমবার (৮ জানুয়ারী) এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।
অনলাইন ছাড়া সরাসরি বা ডাকযোগে অথবা ই-মেইলে পাওয়া কোনও আবেদন গৃহীত হবে না। অনলাইনে নিবন্ধনকৃত নতুন ট্রাভেল এজেন্সির নিবন্ধন নম্বর ১২ হাজার থেকে শুরু হবে।
নতুন হিসেবে নিবন্ধন ও নিবন্ধনকৃত ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়নসহ সব যোগাযোগের জন্য https://www.regtravelagency.gov.bd-তে লগইন-এর মাধ্যমে আবেদনসহ যোগাযোগ করতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে নিবন্ধিত ও নিয়ন্ত্রিত ট্রাভেল এজেন্সিসমূহের নিবন্ধন ও নবায়ন কার্যক্রম গত ১ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হয়েছে। খবর বাসস।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed