Main Menu

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রার্থী তালিকা প্রকাশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অনলাইন প্রেসক্লাবের ২০১৮ সালের নির্বাচনে নির্বাচন কমিশনের বাছাইয়ে দুই প্রার্থীর প্রার্থীতা বাতিলের পর নির্বাচনী আপিল বোর্ডের কাছে আবেদনের প্রেক্ষিতে আপিল বোর্ড দুই প্রার্থীর প্রার্থীতা বহাল রেখছেন। তারা হলেন- সদস্য পদপ্রার্থী ফারহানা বেগম হেনা ও মুহাম্মদ রুহুল আমীন নগরী।
রোববার সন্ধ্যায় আপিল বোর্ডের সভায় শুনানী শেষে এই সিদ্ধান্ত দেন আপিল বোর্ডের প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য মখলিছুর রহমান কামরান। এর আগে শনিবার সন্ধ্যায় আপিল বোর্ডের কাছে আপিল আবেদন করেন দুই প্রার্থী।
আপিল বোর্ডের অন্য দুই সদস্য হলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও মোঃ মুহিবুর রহমান।
এদিকে, রোববার সন্ধ্যায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিলেট অনলাইনে প্রেসক্লাবের নির্বাচন কমিশন।
নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে মুহিত চৌধুরী (বর্তমান সভাপতি), সহ-সভাপতি পদে গোলজার আহমদ হেলাল (বর্তমান সহ সভাপতি), সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ মকসুদ (বর্তমান সাধারণ সম্পাদক), সহ-সাধারণ সম্পাদক পদে এম. সাইফুর রহমান তালুকদার (বর্তমান সহ সাধারণ সম্পাদক) ও তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মেহেদী কাবুল (বর্তমান কোষাধ্যক্ষ),তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে খন্দকার আব্দুর রহিম (বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক), ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে আব্দুল মুহিত দিদার (বর্তমান কার্যকরি পরিষদ সদস্য), সদস্য পদে ফারহানা বেগম হেনা (বর্তমান কার্যকরি পরিষদ সদস্য), মাসুদ আহমদ রনি, কামরুল আলম, মুহাম্মদ রুহুল আমীন নগরী ও জাবেদ আহমদ প্রতিদ্বন্দিতা করছেন। এসময় সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও সালাহ উদ্দিন আলী আহমদ উপস্থিত ছিলেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচনী তপশীল অনুযায়ী আগামী ২০ জানুয়ারী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হইবে।

Share





Related News

Comments are Closed