‘বিএনপি শুধু রাজনৈতিক নয়, গণমানুষের দল’
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি শুধু রাজনৈতিক নয়, বিএনপি এদেশের গণমানুষের দল। দমনপীড়ন চালিয়ে এই দলের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। তিনি আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর একটি অভিজাত গেস্ট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার এবং আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর সহধমিনী মিসেস লতিফা চৌধুরী।
মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, হাজী বাবুল মিয়া, হাজী তফজ্জুল হোসেন, হাজী সিরাজুল ইসলাম সিরাজ, নামর আলী, চেয়ারম্যান এইচ এম ফলিক, বজলুর রহমান ফয়েজ, আব্দুল লতিফ খান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, বিএনপি নেতা আজির উদ্দিন আহমদ, মনিরুল ইসলাম তুরন, শাহ মাহমুদ আলী, আব্দুর রহিম, বদরুল ইসলাম জয়দু, জিলার মিয়া মেম্বার, নজমূল ইসলাম, শহিদুল ইসলাম সুহেল, মকসুদ আহমদ, ইকবাল আহমদ, সাহেদুল ইসলাম বাচ্চু, ময়নুল ইসলাম মঞ্জু, আব্দুল হান্নান, শামসুর রহমান শামীম, আব্দুল মন্নান, ফখরুল ইসলাম, মশুদুল করিম নোহেল, ওলিউর রহমান, অজায়ের আহমদ মিঠু, আব্দুল মুকিত, জুমায়েল ইসলাম জুয়েল প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed