তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : গত বছরের ২৩ আগস্ট দেওয়া এক বিজ্ঞপ্তির আলোকে জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষাসহ সব কার্যক্রম গ্রহণ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে ১২ জানুয়ারি অন্য পাঁচ ব্যাংকের পরীক্ষা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ রোববার রুলসহ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া আট ব্যাংকের মধ্যে ওই তিন ব্যাংকের পরীক্ষা স্থগিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান প্রথম আলোকে জানিয়েছেন, আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে ১২ জানুয়ারি অনুষ্ঠেয় জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত থাকবে। তবে অন্যান্য ব্যাংকের পরীক্ষা হবে। তিনি বলেন, ‘যে তিনটি ব্যাংকের পরীক্ষার বিষয়ে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন, সেই তিনটি ব্যাংকের পরীক্ষা পরে নেওয়া হবে। অন্য পাঁচটি ব্যাংকের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
একসঙ্গে আটটি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ ১ হাজার ৬৬৩টি শূন্য পদে নিয়োগের পরীক্ষা ১২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই মধ্যে ওই পরীক্ষার আসনবিন্যাসও দেওয়া হয়েছে। প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদ রয়েছে।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed