কোম্পানীগঞ্জে নদী তীর থেকে ডাকাত হবির লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার বড়কাপন গ্রামের বাসিন্দা, ডাকাত হাবিবুর রহমান হবির লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলা সদর সংলগ্ন ধলাই নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হবি ওই গ্রামের মৃত তজমুল আলীর পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, শনিবার ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্তশেষে হবির লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি জানান, ডাকাতির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে হবি খুন হয়েছেন মর্মে তারা ধারণা করছেন। এ ঘটনায় তার স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি। ডাকাত হবির বিরুদ্ধে এসএমপি’র জালালাবাদ, বিশ্বনাথ ও গোয়াইনঘাট থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানান ওসি।
ডাকাত হবি দৈনিক সিলেটের ডাক-এর বিশ্বনাথ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ-এর বাড়িতে ২০১০ সালে সংঘটিত ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী। এ মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সে কারামুক্ত হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed