সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনা নয় বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। শনিবার ভোরে দেশটির জিজান প্রদেশের শামতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মোহাম্মদ ইদন নরসিংদী, মতিউর নারায়ণগঞ্জ, জমসের টাঙ্গাইল, আমির নরসিংদী এবং সিরাজগঞ্জের দুলাল ও আল-ফাহাদ।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দূতাবাস বন্ধ থাকায় নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহত সবাই বাংলাদেশি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।
জানা গেছে, গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন ওই বাংলাদেশিরা। জিজান থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে শামত্তা এলাকায় পেছন থেকে ওপর একটি গাড়ি ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। আর আহত বাকি সাতজনের বিভিন্ন অঙ্গহানি হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed