ময়মনসিংহে ব্যাডমিন্টন খেলা নিয়ে ছুরিকাঘাতে ২ ছাত্র খুন
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের হালুয়াঘাট বাজারের সাহাপাড়া এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে শনিবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ছাত্র খুন হয়েছে। নিহতরা হলেন— পূর্ব কাঁচারিপাড়া এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমানের ছেলে আকাশ (২৩) ও একই এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে সৌরভ (২৩)।
এসময় ছুরিকাঘাতে পলাশ (২২) ও সিরাজুল (২৪) নামে আরো দুইজন আহত হয়েছেন। তাদেরকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আকাশ ঢাকা ডেন্টাল কলেজের ছাত্র এবং সৌরভও স্থানীয় একটি কলেজে পড়াশুনা করেন বলে জানা গেছে।
এঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।
তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সব তথ্যই পুলিশের কাছে রয়েছে বলে নিহত পরিবারের সদস্যদের দাবি।
হালুয়াঘাট মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, শুক্রবার ব্যাডমিন্টন খেলা নিয়ে প্রতিপক্ষের খেলার বন্ধুদের সাথে ঝগড়াঝাটি হয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সালিশ দরবারে সমাধানের আশ্বাসে শেষ হয়। এনিয়ে শনিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বসে। সালিশে দু’পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে রাত ৮টার দিকে প্রতিপক্ষের ১০/১২ জন অতর্কিত হামলা চালায়।
তিনি জানান, এসময় উপর্যুপরি ছুরিকাঘাতে আকাশ, সৌরভ, পলাশ ও সিরাজুল নামে চারজন গুরুতর আহত হয়। পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আকাশ ও সৌরভকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের বারান্দায় আকাশের রক্তামাখা মরদেহ পড়ে থাকতে দেখে তার বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান বলেন, সামান্য ঘটনায় আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed