Main Menu

জৈন্তাাপুর ও তাজপুর ডিগ্রী কলেজকে জাতীয়করণের আদেশ হাইকোর্টের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ডিগ্রী কলেজ ও তাজপুর ডিগ্রী কলেজকে জাতীয়করণের তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য সংশ্লিষ্টদের আদেশ দিয়েছেন আদালত। সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন এবং বিচারপতি মো: আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
এ দুটি মামলার রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুটি কলেজ পুরনো কলেজ। এ সংক্রান্ত একটি পলিসি গাইড লাইনও রয়েছে এবং দুটি প্রতিষ্ঠানই ক্রাইটেরিয়া ফিলাপ করে। এ প্রেক্ষিতে দুটি কলেজের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। রিটের প্রেক্ষিতে আদালত জাতীয়করণের তালিকায় থাকা জৈন্তাপুরের ইমরান আহমদ মহিলা কলেজ এবং ওসমানীনগরের গোয়ালাবাজার আদ্র্শ মহিলা কলেজের পাশাপাশি উল্লেখিত দুটি কলেজকে সরকারিকরণের আদেশ দিয়ে রিটের নিষ্পত্তি করেন বলে জানান ব্যারিস্টার কাফি।
জৈন্তাপুর ডিগ্রী কলেজের পক্ষ থেকে কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামসুদ্দিন এবং তাজপুর ডিগ্রী কলেজের পক্ষে অধ্যক্ষ মনু মিয়া হাইকোর্টে পৃথক রিট দাখিল করেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে সরকারি কলেজ নেই এমন উপজেলাগুলোর ২৮৩টি কলেজকে সরকার জাতীয়করণ করে।

Share





Related News

Comments are Closed