Main Menu

শাবিকে ধুমপান মুক্ত এলাকা ঘোষণা

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ধুমপান মুক্ত এলাকা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিজ্ঞপ্তিটি বিভিন্ন দোকানে টানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের অনুবৃত্তিক্রমে ২০১৫ সালে প্রণীত বিধিমালা অনুসারে শাবিকে ধুমপান মুক্ত এলাকা ঘোষণা করা হয়। পাশাপাশি ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, টং দোকান, ফুডকোর্টসহ অন্যান্য জায়গায় তামাকজাতীয় দ্যব্যাদি বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোথাও তামাকজাতীয় দ্রব্যাদি বিক্রয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ১৮ মার্চ তৎকালীন ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক এক আদেশে কাম্পাসে প্রকাশ্যে ধুমপানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। যদিও ওই নির্দেশনার পর অনেক শিক্ষক-শিক্ষার্থীদেরকে প্রকাশ্যে ধুমপান করতে দেখা যেত।

Share





Related News

Comments are Closed